ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত আন্দোলনের জায়গা সচিবালয় না: আদালত

আন্দোলনের জায়গা সচিবালয় না: আদালত

‘সচিবালয়ে গিয়ে কাজ কী। আন্দোলনের জায়গা তো সচিবালয় নয়।’

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে হত্যাচেষ্টাসহ সচিবালয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার ২৬ শিক্ষার্থীর জামিন শুনানি হয়।শুনানিতে এ কথা বলেন আদালত।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর একরামুল হক আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন।

তারা বলেন, সচিবালয় থেকে ৫৪ জনকে আটক করা হয়। ২৮ জনকে ছেড়ে ২৬জনকে গ্রেপ্তার দেখানো হয়।হত্যাচেষ্টা ছাড়া সবগুলো ধারা জামিনযোগ্য।

তখন বিচারক জানতে চান, তাদের কেন ছাড়েনি? তখন আইনজীবীরা বলেন, তাদের গার্ডিয়ান যেতে না পারার কারণে ছাড়েনি।

তখন জানতে চান, তারা কেন সচিবালয়ে গিয়েছিলো? আইনজীবীরা বলেন, পত্রপত্রিকায় দেখেছি এইচএসসির ফল বাতিলের জন্য গিয়েছিলো। তখন বিচারক বলেন, যারা ফেল করেছে তাদের রেজাল্টশিট দেখান।তখন কয়েকজন আইনজীবী বলেন, তার আসামি পাস করেছে।

বিচারক বলেন, ফেল না করলে সেখানে গিয়ে কাজ কী। কয়েকজন আইনজীবী বলেন, বন্ধুদের জন্য গিয়েছে। বিচারক বলেন, কয়েক দিন হাজতখানায় থেকে আসুক। জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর কিছুক্ষণ পর আইনজীবীরা রোববার জামিন শুনানি করার নিবেদন করেন। নিবেদন অনুযায়ী আদালত রোববার জামিন শুনানির দিন ধার্য করেন। তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন-জহিরুল ইসলাম, ফয়সাল হাসান, রায়হান হোসেন, রুবেল আহম্মেদ, রিয়াদ মাহমুদ, মেজবাউল রহমান মিল্লাদ, মেহেদী হাসান, সোহান, ইমরান হোসেন আরমান, মেহেদী হাসান অন্তর, সাগর, রোহান, শাহরিয়ার হোসেন সোয়াদ, আহাম মোল্লা, সোহান, মাসনুন, নাঈম, ইমাম হাসান, শাকিল, সেলিম, সাকলাইন মুস্তাক, হানজালাল, মশিউর রহমান, প্রান্তিক, তাছিম রহমান ও রবিন মিয়া।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত