ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব সন্তানের মঙ্গল কামনায় পানিতে নেমে ৪৬ জনের মৃত্যু

সন্তানের মঙ্গল কামনায় পানিতে নেমে ৪৬ জনের মৃত্যু

প্রকাশিত শেষ আপডেট করা হয়েছে

সন্তানের মঙ্গলকামনায় তাকে নিয়েই জলাশয়ে ডুব দিয়েছিলেন মা। ভারতের বিহার রাজ্যের এই রীতি পালন করতে নেমে বুধবার থেকে প্রায় ১৫টি জেলায় ডুবে মৃত্যু হয়েছে ৪৬ জনের। এদের মধ্যে ৩৭ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিহারে সন্তানের মঙ্গলকামনায় ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ রীতি পালন করেন মায়েরা। জলাশয়ে নেমে সন্তানের দীর্ঘায়ু কামনা করেন তারা। এ কারণে রাজ্যের নদী, পুকুর-সহ সব জলাশয়ে থাকে মহিলা এবং শিশুদের ভিড়। এই রীতি পালন করতে গিয়ে বুধবার থেকে বিহারের পূর্ব এবং পশ্চিম চম্পারণ, অওরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারণ, পটনা, বৈশালী, মুজাফফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জ এবং আরওয়াল জেলায় ডুবে গিয়েছেন ৪৬ জন। এখন পর্যন্ত ৪৩ জনের দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাত জন নারী এবং ৩৬ শিশু। তিন জনের এখনও খোঁজ মেলেনি।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, ‘৪৩ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আট জনের পরিবার ইতিমধ্যে অর্থ পেয়ে গিয়েছে।’

ধারণা করা হচ্ছে, ভিড়ের কারণে বহু শিশু মায়ের হাতছাড়া হয়ে ডুবে গিয়েছে। তা ছাড়া বৃষ্টির কারণে নদী, পুকুরে পানিও খুব বেশি ছিল। অনেকেই সামলাতে না পেরে ডুবে গিয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত