ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু টাইফুন ইয়াগি: ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ১২৭

টাইফুন ইয়াগি: ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ১২৭

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ১২৭ এ পৌঁছেছে। এছাড়া এখনও ৫৪ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শনিবার টাইফুন ইয়াগি ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানে। এটি ৩০ বছরের মধ্যে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। ইয়াগির কারণে দেশটির উত্তরাঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে এবং প্রায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে রয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে  হাজার হাজার লোককে ছাদে আটকে থাকতে দেখা গেছে। অনেকে সাহায্যের জন্য পোস্ট করেছেন।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকায় আরও বন্যা ও ভূমিধস হতে পারে। উত্তরাঞ্চলের চারটি প্রদেশে বন্যার ঝুঁকি খুব বেশি।

থাই নগুয়েন এবং ইয়েন বাই প্রদেশের একতলা বাড়িগুলো মঙ্গলবার ভোররাতে প্রায় সম্পূর্ণভাবে ডুবে গিয়েছিল। বাসিন্দারা সাহায্যের জন্য ছাদে অপেক্ষা করছেন। মৃত ও নিখোঁজদের পাশাপাশি বন্যা ও ভূমিধসে অন্তত ৭৫২ জন আহত হয়েছে বলে মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী হ্যানয়সহ উত্তরের ১২টি প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন অনেকে। উদ্ধার তৎপরতা এখনো চলছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত