ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু গ্রিসে তাপপ্রবাহের কারণে স্কুল ও দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা

গ্রিসে তাপপ্রবাহের কারণে স্কুল ও দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা

ইউরোপের দেশ গ্রীসে গ্রীষ্মের শুরুতেই দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহ। বুধবার (১২ জুন) তাপপ্রবাহের জেরে রাজধানী এথেন্সজুড়ে আগামী দুই দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জনপ্রিয় প্রাচীন দর্শনীয় স্থান অ্যাক্রোপলিস বন্ধ রাখা হয়। রাজধানীর স্বাস্থ্যকেন্দ্রগুলো নতুন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয় বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান অ্যাক্রোপলিস। রেড ক্রস কর্মীরা পর্যটকদের হাতে পানির বোতল তুলে দিয়েছে।

ভূমধ্যসাগরীয় দেশটির কিছু অঞ্চলে বুধবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

ইউরোপে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম গ্রিস। গত বছর গ্রীষ্মে মধ্য গ্রিসে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র দাবদাহের মধ্যে ভয়াবহ দাবানলের শিকার হয় দেশটি। এ ছাড়া প্রবল বৃষ্টিপাতে বিভিন্ন অঞ্চলে রেকর্ড বন্যা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানিও হয়।

পর্তুগাল, ফ্রান্স, স্পেন এবং ইতালিসহ দক্ষিণ ইউরোপের বেশিরভাগ দেশে গত বছর একই রকম পরিস্থিতি দেখা গিয়েছিল। দাবানলের কারণে কয়েক ডজন জনের মৃত্যু হয়েছিল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত