ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ পত্রিকা-টিভি-রেডিওর অনলাইনের জন্যও নিবন্ধন লাগবে

পত্রিকা-টিভি-রেডিওর অনলাইনের জন্যও নিবন্ধন লাগবে

দৈনিক পত্রিকা, স্যাটেলাইট টেলিভিশন এবং রেডিওর অনলাইন সংস্করণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭’ (সংশোধিত, ২০২০) এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এতে গণভবন থেকে সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে ২০১৭ সালের অনলাইন গণমাধ্যম নীতিমালা তুলে ধরে সচিবালয়ে প্রেস ব্রিফিং-এ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৭ সালের অনলাইন গণমাধ্যমের যে নীতিমালা ছিল, সেটিতে সংশোধনী আনা হয়েছে। সংশোধনীতে মোট পাঁচটি নতুন অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

সচিব বলেন, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের যোগ্যতা বা অযোগ্যতা, অনুমোদন ফি ও কর্তৃপক্ষ নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন চ্যানেলের ও বেতারের নিউজ পোর্টাল হিসেবে প্রচারকার্য পরিচালনা, আইপি টিভি ও ইন্টারনেট রেডিও সম্প্রচারের ব্যাপারে কোনো নির্দিষ্ট নির্দেশনা ছিল না। নতুন করে এগুলোকেই অন্তর্ভুক্ত করে খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেক টেলিভিশন নিউজ পোর্টাল চালাচ্ছে। রেডিও এবং টেলিভিশন অনলাইন করার যোগ্য না। এটার কোনো অনুমতি নিতে হতো না। তারা যদি অনলাইন করতে চায়, সেক্ষেত্রে অনুমতি নিতে হবে। পত্রিকাগুলোর ক্ষেত্রে পত্রিকাতে যা ছাপা হয় তা যদি পুরোপুরি অনলাইনে প্রকাশ করা হয়, সে ক্ষেত্রে নিবন্ধন নিতে হবে না। তবে পত্রিকা এবং তাদের অনলাইনের মধ্যে ভিন্নতা থাকলে নিবন্ধন নিতে হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত