ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-৩ এ.বি.এম সরওয়ার-ই-আলম সরকার এর ব্যক্তিগত উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেন কনসেনট্রেটর (অক্সিজেন ঘনত্বক) প্রদান করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অক্সিজেন কনসেনটেটর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে-এ-জান্নাত রুমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, সহকারী প্রেস সচিবের পিতা ও নাজিমখান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর আলী সরকার, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, অধ্যক্ষ আহসান হাবিব রানা, সোলায়মান সরদার বাদশা, ওমর ফরুক মঙ্গা ও মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-৩ এ.বি.এম সরওয়ার-ই-আলম সরকার এর ব্যক্তিগত উদ্যোগে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি ও উলিপুরে এই অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায় বিতরন করা হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত