ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ স্ত্রী তালাক দেয়ায় ওমানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

স্ত্রী তালাক দেয়ায় ওমানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

ফরিদপুর: দেশে স্ত্রী তালাক দেয়ায় ওমানে থাকা এক যুবক আত্মহত্যা করেছেন। তারা নাম শাহীন খান। স্থানীয় সময় শনিবার বিকেলে ওমানে তার নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। শাহিন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী গ্রামের হযরত খানের ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, শাহীন খান (৩১) বেশ কয়েক বছর যাবৎ ওমানে রয়েছেন। বিদেশ যাওয়ার আগে তিনি বিয়ে করে স্ত্রীকে বাড়ীতে রেখে যান। সম্প্রতি তাদের দুজনের মধ্যে কলহ দেখা দেয়। এরই জের ধরে দু’দিন আগে স্ত্রী কাকলী আক্তার (২০) অভিভাবকদের উপস্থিতিতে প্রবাসী শাহীনকে তালাক দেন।

এ খবর শুনতে পেয়ে শাহীন খান স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে শাহীন খান শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ওমানে তার নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহতের লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত