ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ আহত গরু হেলিকপ্টারে উদ্ধার!

আহত গরু হেলিকপ্টারে উদ্ধার!

আহত গরুকে উদ্ধারে হেলিকপ্টার ভাড়া করলেন সুইজারল্যান্ডের কৃষক ড্যাং। পায়ে আঘাত পেয়েছিল গরুটি। পাহাড় থেকে হাঁটিয়ে নিচে নামালে আঘাত আরো বাড়ার সম্ভাবনা ছিল। তাই গরুটিকে উদ্ধার করতে হেলিকপ্টার ডেকে আনেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সুইজারল্যান্ডে আল্পস পার্বত্য এলাকায় এই ঘটনা ঘটে।

হেলিকপ্টার থেকে মাঝ আকাশে ঝুলছে আহত গরুটি। তার সারা শরীরে হার্নেস লাগানো। এভাবেই সুইস আল্পস থেকে নিচে নামানো হয় গরুটিকে।

আহত গরুকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করার জন্য অনেকেই ড্যাংকে ধন্যবাদ জানিয়েছে। একজন নেটিজেন লিখেছেন, ‘গরুটিকে এইভাবে উদ্ধার করে নিজের ভালোবাসার পরিচয় দিয়েছেন ড্যাং।’ আরো একজন লিখেছেন, ‘আমি পশু-প্রেমী মানুষদের ভালোবাসি।’ আহত গরুটিরও প্রশংসা করেছেন একজন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত