ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ সালমানকে হত্যার পরিকল্পনা, গ্রেফতার ৫

সালমানকে হত্যার পরিকল্পনা, গ্রেফতার ৫

বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার পরিকল্পনা করেছিল একটি সংঘবদ্ধ চক্র। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে পরীকল্পনাকারীরা।

পরিকল্পনা অনুযায়ী, নিয়মিত সালমানের বান্দ্রার বাড়ির ওপর ছিল নজরদারি। কখন তিনি বাড়ির বাইরে যান, কোথায় কোথায় তিনি যেতেন, সবই নজরে রাখাতো ঐ সংঘবদ্ধ চক্রটি।

ভারতীয় সংবাদ মাধ্যেম আনন্দবাজারে বলা হয়েছে, গত ১৫ আগস্ট রাহুল সংঘ নামে এক শার্প শুটারকে গ্রেফতার করেছে ফরিদাবাদ পুলিশের অপরাধ বিভাগ। সঙ্গে আরও চার ব্যক্তি ধরা পড়ে। রাহুলের কাছ থেকে উদ্ধার করা হয় গুলি ভরা পিস্তল। রাহুল ভিওয়ানির বাসিন্দা।

ফরিদাবাদের ডিসিপি (হেডকোয়ার্টার) রাজেশ দুগ্গল জানান, সম্প্রতি ফরিদাবাদের রেশন ডিলার প্রবীণকে খুনের অপরাধে গ্রেফতার করা হয় রাহুলকে। গ্রেফতারের পর জেরার সময় প্রকাশ্যে আসে সালমানকে খুনের পরিকল্পনা।

জানা গেছে, গ্যাংস্টার লরেন্সের সঙ্গে সালমানের পুরোনো শত্রুতার খবর। সালমানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠার পর থেকেই লরেন্সের নজর রয়েছে তার ওপর।

গ্যাংস্টার লরেন্স বিশন গত জানুয়ারি থেকে রাহুলকে বিশেষ নজর রাখতে বলেছিল সালমানের ওপর এবং সুযোগ বুঝে হত্যার নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে লরেন্স রয়েছে যোধপুরের জেলে। তবে জেলে থেকেই সালমান খানকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত