ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ লিঁওকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন

লিঁওকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন

বায়ার্ন মিউনিখকে হারাতে পারলে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত হতো ফরাসি ক্লাব লিঁও’র। কিন্তু স্বপ্নকে বাস্তবে পূরণ করতে পারেনি রুদি গার্সিয়ার শিষ্যরা। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হারতে হয়েছে লিওঁকে।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বায়ার্ন। হ্যান্স ফ্লিকের শিষ্যরা এগিয়েও যায় ১৮তম মিনিটে। কিমিচের লং পাস থেকে বল পেয়ে যান নাব্রি। এরপর লিঁওর রক্ষণভাগকে তছনছ করে নেন জোরালো শট। গোলরক্ষক অ্যান্থনি লোপেজকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জালে।

প্রথম গোলের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বায়ার্ন। ৩৩তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নাব্রি। দ্বিতীয় গোল হজমের পর অবশ্য ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লিঁও। বিরতি থেকে ফিরে বার কয়েক আক্রমণ চালায় তারা। কিন্তু ব্যবধান গোছানো সম্ভব হয়নি ফরাসি ক্লাবটির।

ম্যাচের শেষ মুহূর্তে আবারও পিছিয়ে পড়ে লিঁও। ৮৮তম মিনিটে লিঁওর জালে বল জড়িয়ে দেন পোলিশ স্ট্রাইকার লেভা। আর এমন জয়ে ফাইনালে উঠেছে মিউনিখের দলটি। ষষ্ঠ শিরোপা জয়ের জন্য জার্মান জায়ান্টরা মুখোমুখি হবে আরেক ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি)।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত