বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টায় বৈঠকটি শুরু হবে।
লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে দেশের বর্তমান করোনা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে।
