ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ট্রাক চাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালিকার

ট্রাক চাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালিকার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শাহজাহান (৩২) ও তার শ্যালিকা নাজমা বেগমের (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আন্ধারীঝাড় বাজারের কাছে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের আয়নালের চাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহজাহানের বাড়ি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর দামালগ্রামে। সে ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে। আর নাজমা বেগম শাহজাহানের শ্যালিকা এবং একই উপজেলার পৌর এলাকার বলদিটারী গ্রামের নূর ইসলাম মিস্ত্রির মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে শাহজাহান তার শ্যালিকা নাজমাকে নিয়ে মোটরসাইকেল যোগে নাগেশ্বরীর রায়গঞ্জ থেকে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। এ সময় তারা আন্ধারীঝাড় বাজারের কাছে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের আয়নালের চাতালের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্যালিকা-দুলাইভাই প্রাণ হারান। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আতিয়ার রহমান জানান, জনতা ট্রাকটি উপজেলার জয়মনিরহাট এলাকায় থামিয়ে চালক পালিয়ে গেছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম প্রতিনিধি

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত