ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে ইসরায়েলের রক্তঝড়, ১ দিনে ২৮ মৃত্যু

যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে ইসরায়েলের রক্তঝড়, ১ দিনে ২৮ মৃত্যু

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৯ নভেম্বর) উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েক দফা বিমান হামলা চালানো হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যে জানা গেছে, এসব হামলায় এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় একশ’ ফিলিস্তিনি।

হামলার মূল লক্ষ্য ছিল দক্ষিণ ও মধ্য গাজা। গাজা সিটির জেইতুন এলাকায় এক পরিবারের ওপর চালানো হামলায় কমপক্ষে ১০ জন নিহত হন।
এ ছাড়া খান ইউনিসের কাছে আল-মাওয়াসি শরণার্থী কেন্দ্র এবং গাজা সিটির শুজাইয়া অঞ্চলেও আঘাত হানে ইসরায়েলি বাহিনী।

তেলআবিব দাবি করেছে, খান ইউনিসে আইডিএফ সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর পর হামাস যোদ্ধাদের আশ্রয়স্থলকে টার্গেট করে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তবে যুদ্ধবিরতি ভঙ্গ করার অভিযোগ তুলে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস।

এর আগের দিন লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও আক্রমণ চালায় ইসরায়েলি সেনারা। আল-জাজিরার তদন্তে উঠে এসেছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৩৯৩ বার এ চুক্তি লঙ্ঘন করেছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত