ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন টিভি চ্যানেলের নাম চাইলেই প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই ছিল না— রিপন মিয়া

টিভি চ্যানেলের নাম চাইলেই প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই ছিল না— রিপন মিয়া

ছবি: সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নেত্রকোণার রিপন মিয়া সহজ-সরল জীবনযাপন ও বাস্তবধর্মী কথাবার্তার কারণে দীর্ঘদিন ধরেই নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি কিছু সাংবাদিকের আচরণে গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন তিনি।
রিপন মিয়া জানিয়েছেন, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক অনুমতি ছাড়া তার পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) এক ফেসবুক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বিষয়টি জানান।

পোস্টে রিপন মিয়া লিখেছেন, “আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি।”
তিনি আরও উল্লেখ করেন, “আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়।”
রিপন মিয়া অভিযোগ করেন, সোমবার কিছু টিভি সাংবাদিক তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অনুমতি ছাড়াই ভিডিও ধারণ ও প্রশ্নবাণে জর্জরিত করেন। এমনকি পরিবারের মহিলা সদস্যরা ঘরে থাকা অবস্থায়ও তারা বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করেন।

তিনি বলেন, “আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি।”

তিনি আরও বলেন, টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম। তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন।

শেষে তিনি সবাইকে ভালো থাকার প্রার্থনা এবং তার জন্য দোয়া রাখার অনুরোধ জানান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত