ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন নতুন কুঁড়ির চূড়ান্ত বাছাই

নতুন কুঁড়ির চূড়ান্ত বাছাই

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ির ৮টি বিভাগের বিভাগীয় পর্যায়ের অডিশন শেষে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বাছাই। আগামী ১৪ অক্টোবর থেকে চূড়ান্ত বাছাই পর্ব শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত। বিটিভি সূত্রে জানা গেছে, অডিশনের ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা, ঢাকা। বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখায় প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে। তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়ের ফলাফল বিটিভির ওয়েবসাইটে িি.িনঃা.মড়া.নফ পাওয়া যাবে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে অডিশনের তারিখ জানিয়ে দেওয়া হবে। অডিশনের জন্য ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। এছাড়াও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রল থেকে জানা যাবে। চূড়ান্ত বাছাই পর্বের বিজয়ীরা পরবর্তীতে পর্যায়ক্রমে সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত