ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব যুক্তরাষ্ট্রের অনুমতিতেই হামাস আবার সশস্ত্র হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অনুমতিতেই হামাস আবার সশস্ত্র হয়েছে: ট্রাম্প

ছ‌বি: সংগৃহীত

ফিলিস্তিনি সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই আবার সশস্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গাজার আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই হামাসকে কিছু সময়ের জন্য অস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ইসরায়েলে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন।

তিনি বলেন, “হামাস এখন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর মতো সংগঠিত হচ্ছে—এমন খবর আমরা পেয়েছি। তারা কয়েক মাসের যুদ্ধের পর গাজায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা জানি তারা পুনরায় অস্ত্র সংগ্রহ করছে, এবং কিছু সময়ের জন্য আমরা তাদের অনুমতি দিয়েছি।”
ট্রাম্প আরও বলেন, “তারা প্রায় ৬০ হাজার মানুষ হারিয়েছে—এটা বিশাল ক্ষতি। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সময় দেওয়া হয়েছে।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চায় গাজার সাধারণ মানুষ যেন নিরাপদে ঘরে ফিরতে পারে এবং পুনর্গঠন শুরু করতে পারে। তিনি গাজাকে “সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত অঞ্চল” হিসেবে উল্লেখ করে সতর্ক করেন, “মানুষ যখন ফিরে আসা শুরু করবে, তখন অনেক জটিলতা ও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।”

উল্লেখ্য, বর্তমানে হামাসের নিরস্ত্রীকরণ ও অস্ত্র সমর্পণের সময়সূচি যুদ্ধবিরতি আলোচনার বড় বিতর্কিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখনো আলোচকেরা নির্ধারণ করতে পারেননি—কবে এবং কীভাবে এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত