ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ভারতের সাথে সংঘর্ষ ‘বিপর্যয়কর ধ্বংস’ ডেকে আনবে: পাকিস্তান

ভারতের সাথে সংঘর্ষ ‘বিপর্যয়কর ধ্বংস’ ডেকে আনবে: পাকিস্তান

ভারতের সাথে ভবিষ্যতে যে কোনো সংঘর্ষ ‘বিপর্যয়কর ধ্বংস’ ডেকে আনতে পারে। পাকিস্তান কোনো দ্বিধা বা সংযম ছাড়াই দৃঢ়ভাবে ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে। শনিবার পাকিস্তানের সেনাবাহিনী এই সতর্কবার্তা দিয়েছে।

ভারতের শীর্ষ বেসামরিক-সামরিক নেতৃত্বের উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান এই ক্ষেত্রে ‘পিছিয়ে থাকবে না।’

বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে ইতিহাস ও ভূগোল বদলের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, “স্যার ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাব‌ে এমন প্রত্যাঘাত হবে, যার অভিঘাতে ইতিহাস ও ভূগোল উভয়ই বদলে যাবে।”
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার জানিয়েছিল, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, মানচিত্রে পাকিস্তানকে তার স্থান ধরে রাখতে হলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। ভারতীয় বাহিনী ‘এবার কোনও সংযম দেখাবে না।’

শনিবার এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের আইএসপিআর বলেছে, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও তার সেনাবাহিনী এবং বিমানবাহিনী প্রধানদের অত্যন্ত উস্কানিমূলক বক্তব্যের মুখে, আমরা সতর্ক করে দিচ্ছি যে ভবিষ্যতে সংঘাত ভয়াবহ ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। যদি নতুন করে শত্রুতা শুরু হয়, তাহলে পাকিস্তান পিছিয়ে থাকবে না। আমরা কোনো দ্বিধা বা সংযম ছাড়াই দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাব।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত