ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে

আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকার সায়েন্সল্যাব মোড়ে প্রথম দফায় সংঘর্ষ হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর দেড়টায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছেন। সিটি কলেজের শিক্ষার্থীরাও তাদের কলেজের সামনে রয়েছেন। আজিমপুর ও নীলক্ষেত থেকে মিরপুর যাওয়ার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
জানা গেছে, গত ১৯ আগস্ট সিটি কলেজের দুই ছাত্রের আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনা থেকে উত্তেজনা শুরু হয়।
ওই ঘটনার জেরে আজও দফায় দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ঠিকানা পরিবহনের একটি বাসেও ভাঙচুর করা হয়। ঢাকা কলেজের একটি বাস মিরপুরে দিকে যেতে চাইলে সিটি কলেজের শিক্ষার্থীরা ভাঙচুরের চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ গিয়ে সেটা রক্ষা করে।

সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিটি কলেজ শিক্ষার্থী ফারাবি, আবির পিয়াস ও ঢাকা কলেজ শিক্ষার্থী মুজাহিদ হাসান অন্তর।

সংঘর্ষের ভিডিও ও ছবি নিতে গেলে উভয় কলেজের শিক্ষার্থীরা সাংবাদিকের বাধা দেন, নিক্ষেপ করেন ইটপাটকেল। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। শিক্ষর্থীদের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত