ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা সাবেক সংবাদ উপস্থাপক তরীর অস্বাভাবিক মৃত্যু

সাবেক সংবাদ উপস্থাপক তরীর অস্বাভাবিক মৃত্যু

সাফিনা আহমেদের তরী

রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসা থেকে সাফিনা আহমেদের তরী (৩০) নামে সাবেক এক সংবাদ উপস্থাপকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার (৮ জুন) রাতে মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, “তরী চ্যানেল-২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। নিউ ইস্কাটনের বাসায় মা ও বোনের সঙ্গে থাকতেন তিনি।তরীর পৈতৃক নিবাস ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামে। তার বাবা খন্দোকার সালউদ্দিন আহমেদ এবং মা সাবিহা আহমেদ রিতা।”

তরীর মা জানান, ঘটনার দিন সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা বলে নিজের রুমে চলে যান তরী। পরদিন দুপুরে ডাকতে গিয়ে মা দেখতে পান, তরী বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. রাজু বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত