ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা পরিবার

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা পরিবার

চাঁদপুরের মতলবে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মতলব উত্তরের ফতেপুর গ্রামের মৃত রানা চৌধুরী ছেলে তপন চৌধুরী ও অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

সিদ্দিকুরের বাড়ি মতলব উত্তরের ছোট হলদিয়ার উদমদী গ্রামে। সেখানে তার একটি টিনশেড ঘর রয়েছে। তার দুই ছেলে ও দুই মেয়ে ছিল। এর মধ্যে, ছোট ছেলে পানিতে ডুবে ও বড় ছেলে বিদ্যুৎস্পর্শে কয়েক বছর আগে মারা গেছে।

সিদ্দিকের স্ত্রী জেসমিন বলেন, ‘‘দুই ছেলে আগেই মারা গেছে। বড় মেয়েটাও প্রতিবন্ধী, ছোট মেয়েরও শারীরিক জড়তা রয়েছে। আমার স্বামী অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।’’

সিদ্দিকের নিকটাত্মীয় আনিসুর রহমান বলেন, ‘‘জৈনপুর পরিবহনের একটি বাস বাবুরহাট থেকে বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় খালুর (সিদ্দিক) অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তপন চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন খালুসহ অটোরিকশার দুই যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালুকে মৃত ঘোষণা করেন। আর আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন।’’

চাঁদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাস বলেন, ‘‘অতিরিক্ত রক্তক্ষরণে সিদ্দিকের মৃত্যু হয়েছে। এছাড়া রুমা ও মোস্তফা নামের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছি।’’

চাঁদপুর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত