ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার চামড়া পাচার রোধে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

চামড়া পাচার রোধে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

কোরবানির পশুর চামড়া পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সাতক্ষীরার ভোমরা আইসিপি সংলগ্ন এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক।

তিনি বলেন, ‘‘সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ঠেকাতে আমরা কড়া নজরদারি চালাচ্ছি। দেশের খামারিরা যেন ন্যায্য দাম পান এবং বাজারে অস্থিতিশীলতা না তৈরি হয়, সে বিষয় মাথায় রেখেই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এছাড়া, কোরবানির পশুর চামড়া পাচার রোধেও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।’’

লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, ‘‘ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য বিজিবি সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সদা সচেষ্ট ও তৎপর রয়েছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত