ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

ওসি বলেন, বাড়ইপাড়া থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। এক্সেস রোডের আলোচিত ডাবল মার্ডারের এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে দুইজন নিহত হন। সরোয়ার হোসেন ও ছোট সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করা হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত