ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ কুষ্টিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কুষ্টিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নিহতদের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় সদর উপজেলায় বাসের চাপায় নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মিজানুর রহমান (২৭) নামে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন ইসলাম ও রনি ইসলাম সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। হতাহত সবাই কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে কর্মরত ছিলেন।

গুরুতর আহত মিজানুর রহমানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই জয়দেব জানান, সকালে দূর্বাচারা গ্রাম থেকে মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর তাদের কর্মস্থল কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে আসার পথে বটতৈল এলাকায় বিপরীত দিক থেকে আসা গড়াই বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত