ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাদেশ ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ ৬

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ ৬

ময়মনসিংহ শহরে গ্যাস ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। ছয়জন দ্বগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে নগরীর রহমনপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আগুনে দগ্ধ ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে প্রাইভেটকার চালক হিমেল মারা গেছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত