ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ৯ স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে বিপাকে, সক্ষমতা বাড়াতে যা করলেন যুবক!

৯ স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে বিপাকে, সক্ষমতা বাড়াতে যা করলেন যুবক!

ছবি: সংগৃহীত

২০২১ সালে সাও পাওলোর একটি চার্চে গিয়ে একসঙ্গে ৯ জন তরুণীকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন ব্রাজিলীয় মডেল আর্থার ও উরসো। ঘটা করে তিনি এই বহুগামী সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন, কিন্তু সেই সম্পর্কে খুব তাড়াতাড়িই ভাঙন দেখা দেয়। সম্প্রতি মডেল জানিয়েছেন, সব স্ত্রীকে একার পক্ষে সন্তুষ্ট রাখা কঠিন এবং এর জন্য শারীরিক সক্ষমতার চূড়ায় থাকা চাই।

৯ জন তরুণীকে একই সঙ্গে বিয়ে করে কিছু দিন আগেই শিরোনামে উঠে এসেছিলেন এই ৩৬ বছর বয়সী ব্রাজিলীয় মডেল। কিন্তু সুখের হলো না সেই বহুগামী সম্পর্ক। বিয়ের পরপরই এক স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। সম্প্রতি ছেড়ে গিয়েছেন আরও ৪ জন। এখন বাকি যে ৪ জন স্ত্রী আছেন, তাদের যাতে আর হারাতে না হয়, তার জন্য আর্থার একটি বিশেষ পন্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন।

আর্থার ও উরসো জানিয়েছেন যে বহুগামী সম্পর্ক এবং দৈনন্দিন দিনযাপন সংক্রান্ত নানাবিধ বিষয়ে স্ত্রীদের সঙ্গে তার মতবিরোধ হয়েছে। তবে তিনি প্রত্যেকের ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করেন। তাই মতের অমিল হলেও পারস্পরিক সম্মতিকে তারা গুরুত্ব দেন।

আর্থারের দাবি, স্ত্রীদের সুখী রাখতে তিনি নিজের যৌন জীবনকেও একটি রুটিনে বেঁধে ফেলেছিলেন। সেই রুটিন অনুযায়ী তিনি প্রত্যেক স্ত্রীকে সমান সময় দিতেন। কিন্তু সম্প্রতি সমাজমাধ্যমে নিজের অনুরাগীদের মডেল জানিয়েছেন, চারজন স্ত্রীকে একার পক্ষে সন্তুষ্ট করা সত্যিই কঠিন, এর জন্য শারীরিক সক্ষমতার চূড়ায় থাকা প্রয়োজন।

এই ক্লান্তি দূর করতে ও নিজেকে পুনরুজ্জীবিত করতে তিনি বর্ষশেষের এই সময়টায় নিজেকে সংযমে বেঁধে ফেলার কথা ঘোষণা করেছেন। তার দাবি, নতুন বছর না আসা পর্যন্ত তিনি ব্রহ্মচর্য পালন করবেন। এর পাশাপাশি, নতুন কোনো নারীর প্রতি আকৃষ্ট হলে তিনি একটি বিশেষ তরল দিয়ে স্নান করেন বলেও জানিয়েছেন।

আর্থার তার স্নানের প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বলেন, প্রথমে জলে চালের গুঁড়ো মিশিয়ে সেই জল ছেঁকে তাতে লাল, সাদা ও হলুদ গোলাপের পাপড়ি ছড়িয়ে দেন। এরপর এক টেবিল চামচ মধু দিয়ে ভালো করে নেড়ে নেন সেই তরল। স্নানের সময় তিনি ঘাড়ে মেখে নেন এই মিশ্রণ। আর্থারের আশা, এই সব টোটকাতেই তার সংসারের হাল ফিরবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত