ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন ‘৪ দিন শুটিং করার পর প্রভাসের সিনেমা থেকে আমাকে বাদ দেয়া হয়’

‘৪ দিন শুটিং করার পর প্রভাসের সিনেমা থেকে আমাকে বাদ দেয়া হয়’

প্রায় দেড় যুগ আগে রুপালি পর্দায় পা রাখেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু তার ক্যারিয়ারের পথচলা মসৃণ ছিল না। তাকে না জানিয়ে সিনেমা থেকে বাদ দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে।

সম্প্রতি ইউটিউবার রণবীরকে সাক্ষাৎকার দিয়েছেন রাকুল প্রীত সিং। এ আলাপচারিতায় ঘটনার বর্ণনা দিয়ে রাকুল প্রীত সিং বলেন, ‘একটি সিনেমার শুটিং চারদিন করার পর আমাকে বাদ দেওয়া হয়। এ ঘটনা চলচ্চিত্রে অভিষেক হওয়ার আগের। বাদ পড়া তেলেগু ভাষার সিনেমাটিতে আমার নায়ক ছিলেন প্রভাস। আপনি যখন ইন্ডাস্ট্রির কার্যক্রম সম্পর্কে তেমন কিছু জানেন না, তখনে এসব বিষয় হৃদয়ে নেবেন না।’

সিনেমা থেকে বাদ দেওয়ার বিষয়টিও রাকুলকে জানানোরও প্রয়োজন মনে করেননি নির্মাতারা। সেই স্মৃতিচারণ করেন রাকুল প্রীত সিং বলেন, ‘এমনকি, বাদ দেওয়ার বিষয়টিও তারা আমাকে জানাননি পর্যন্ত। শিডিউল অনুযায়ী আমি দিল্লিতে চলে গিয়েছিলাম, পরে বিষয়টি জানতে পারি। এরপর একাধিক প্রজেক্টে এমনটা ঘটেছে। এক্ষেত্রে এমন হয়েছে যে, চুক্তিবদ্ধ হওয়ার পর আর শুটিং শুরু হয়নি। এরপর এ বিষয়ে আমার ধারণা তৈরি হয়।’

রাকুল প্রীত সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইন্ডিয়ান টু’। তামিল ভাষার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন— কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং। গত ১২ জুলাই বিশ্বের ১ হাজার ৬০০ পর্দায় মুক্তি পায় এটি।

বর্তমানে রাকুলের হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘ইন্ডিয়ান থ্রি’, ‘দে দে পেয়ার দে’, ‘মেরি পত্নী কা রিমেক’।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত