ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাদেশ ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

শনিবার সকাল পৌনে ৭ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭ টার দিকে রুটে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ২৯ মে সকাল ৯ টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখেন ঘাট কর্তৃপক্ষ।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) বাতাসের সঙ্গে বৃষ্টি হওয়ায় সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিলো। পরবর্তীতে আজ (শনিবার) সকাল পৌনে ৭ টা থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায়  লঞ্চ চলাচল শুরু হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত