ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা ৪৩৬ রানের ম‌্যাচে ২০ রানের আক্ষেপ

৪৩৬ রানের ম‌্যাচে ২০ রানের আক্ষেপ

জিতলে ফাইনালের লড়াইয়ে টিকে যাবে। হারলেই বিদায়। চণ্ডিগড়ে এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। রান উৎসব হলো দুই দলের লড়াইয়ে।

আগে ব‌্যাটিং করে মুম্বাই ২২৮ রান করে ৫ উইকেট হারিয়ে। গুজরাটও জবাব দেয় একই ছন্দে। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি। ২০ রানের আক্ষেপে পুড়তে হয়েছে। ৬ উইকেটে ২০৮ রানের বেশি করতে পারেনি গুজরাট।

এই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় তারা। জয়ে মুম্বাই উঠে গেল দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে আগে থেকে তাদের অপেক্ষায় পাঞ্জাব কিংস। ফাইনালে এরই মধ‌্যে চলে গেছে রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মুম্বাইয়ের গতকালের জয়ের নায়ক অভিজ্ঞ রোহিত শর্মা। ৯ চার ও ৪ ছক্কায় ৫০ বলে ৮০ রানের নজরকাড়া ইনিংস খেলেন রোহিত। এছাড়া জনি বেয়ারস্টো ২২ বলে ৪৭, সূর্যকুমার যাদব ২০ বলে ৩৩ এবং তিলাক ভার্মা যথাক্রমে করেন ২২ রান। উদ্বোধনী জুটিতে রোহিত ও বেয়ারস্টো ৮৪ রান করেন। যা পার্থক‌্য গড়ে দেয়।

জবাব দিতে নেমে ওপেনার সাই সুদর্শন ৪৯ বলে ৮০ রান করেন। কিন্তু ভালো করতে পারেননি শুভমান গিল। ২ বলে ১ রান করে বোল্টের বলে এলবিডব্লিউ হন। চারে নামা সুন্দর ২৪ বলে ৪৮ রান করলেও তা জয়ের জন‌্য পর্যাপ্ত ছিল না। শেষ দিকের ব‌্যাটসম‌্যানরা চেষ্টা করেছেন। কিন্তু কেউই দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি।

বল হাতে বোল্ট ৫৬ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন বুমরাহ, গ্লেসন, স‌্যান্টনার ও আশওয়ানি কুমার।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত