ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন স্ত্রী তনিকে নিয়ে ফেসবুকে ভালোবাসার বার্তা সিদ্দিকের,তনির জীবনে নতুন অধ্যায়

স্ত্রী তনিকে নিয়ে ফেসবুকে ভালোবাসার বার্তা সিদ্দিকের,তনির জীবনে নতুন অধ্যায়

দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারও বিয়ে করেছেন। তাঁর স্বামীর নাম মো. সিদ্দিক। গত রোববার (১২ অক্টোবর) রাতে সিদ্দিক নিজের ফেসবুক আইডিতে তনির সঙ্গে দুটি ছবি শেয়ার করে স্ত্রীকে ধন্যবাদ জানান। এর কিছু সময় পরেই রোববার মাঝরাতে, স্বামীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তনি।
বিয়ের খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে কাকে বিয়ে করলেন তনি?

জানা গেছে, উদ্যোক্তা তনির নতুন স্বামী মো. সিদ্দিক মানসিব টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে থাকা তথ্যে দেখা যায়, তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি (ডিএমইউ) থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করছেন। তাঁর গ্রামের বাড়ি খুলনায়।
রোববার দিবাগত রাতে সিদ্দিক নিজের ফেসবুকে লেখেন,“আরেকটি বছর কেটে গেল, কিন্তু মনটা এখনো তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”
অন্যদিকে তনি তাঁর পোস্টে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটি দিনই যথেষ্ট নয়।”

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর, ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন মারা যান। তনির সেই বিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বয়সের পার্থক্য ও ব্যক্তিগত জীবন নিয়ে তনিকে তীব্র সমালোচনা ও ট্রলের মুখে পড়তে হয়েছিল, বিশেষ করে তাঁর ফেসবুক লাইভ উপস্থিতিতে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত