ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

শুক্রবার র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আদালতে নেওয়া হয়

বিএনপির কর্মী মকবুল হোসেনকে হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে রিমান্ডের আদেশ দিয়েছেন।

এদিন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন।

শুনানিতে ওমর ফারুক ফারুকী বলেন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আগে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি শেখ হাসিনা সরকারের সচিব ছিলেন। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন তিনি। তার প্রতি খুশি হয়ে শেখ হাসিনা তাকে মন্ত্রিত্ব উপহার দিয়েছেন। তিনি মন্ত্রী থাকাকালীন রামরাজত্ব কায়েম করেন। অবৈধভাবে প্লট বরাদ্দ দিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তা পাচার করেছেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী বলেন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি ফ্যাসিস্টকে কোনো সহযোগিতা করেননি। তিনি অবৈধ কাজে জড়িত না। এ হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। শারীরিক অসুস্থতা বিবেচনায় তার রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করছি।

শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শেওড়াপাড়া থেকে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত