ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি হিজল করচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে থাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আরও বিস্তারিত তদন্তের স্বার্থে আসামির রিমান্ড আবেদন করা হবে।

একাদশ জাতীয় সংসদে এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।

বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের তীব্র গণঅভ্যুুত্থানের মুখে গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনিও অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে চলে যান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত