ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ সাপ-বেজির তুমুল লড়াই, কে জিতল? (ভিডিও)

সাপ-বেজির তুমুল লড়াই, কে জিতল? (ভিডিও)

সাপের সঙ্গে বেজি বা নেউলের শত্রুতা চিরদিনের। এ নিয়ে বাংলায় একটি বাগধারাও আছে- ‘সাপে নেউলে সম্পর্ক’।

বিষধর সাপের সঙ্গে বেজির লড়াইয়ের অনেক মুখরোচক গল্প অনেকেই হয়তো শুনেছেন। কেউ কেউ হয়তো স্বচক্ষে দেখেছেন। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দুই প্রাণির লড়াই সত্যিই গা শিউরে ওঠার মতো!

প্রকাশ্যে রাস্তার ওপর কেউটে সাপের সঙ্গে বেজির লড়াইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছেন ড. আব্দুল কাইউম নামে ভারতের এক বন কর্মকর্তা।

এরপর গত দুদিন ধরে ভিডিওটি বহুবার রিটুইট হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জঙ্গলের ভেতরে রাস্তায় বেজি ও কেউটে সাপের লড়াইয়ের সময় রাস্তার দুপাশে গাড়ি এবং মোটরসাইকেল থামিয়ে বেশ কিছু মানুষ তা দেখছেন।

ড আব্দুল কাইউম তার টুইটার পোস্টে লিখেছেন, কোনো পথচারি যে আগ বাড়িয়ে কোনো একটি প্রাণীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েনি, তাতে তিনি খুশী। কারণ, তার মতে, যার শক্তি বেশি সেই টিকবে-এটাই প্রকৃতির অমোঘ নিয়ম এবং তাতে হস্তক্ষেপ করা অনুচিত।

সাব-বেজির লড়াই নিয়ে যারা গল্প শুনেছেন তারা হয়তো প্রতিটি গল্পেই বেজির বিজয়ের কথা শুনেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বেজির কৌশলের কাবু হয়ে নিজেকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি এই সাপটিও।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত