ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা সাইফউদ্দিনের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

সাইফউদ্দিনের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

হংকং সুপার সিক্সেসে প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। তাও উঠেছিল কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৮ রানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিলো ইয়াসির আলীর দল।

শনিবার (২ নভেম্বর) কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে মাত্র ৯ বলে ৫টি ছক্কা ও একটি চারে সর্বোচ্চ ৩৬ রান করেন সাইফউদ্দিন। জবাব দিতে নেমে ৩.২ ওভার শেষে আরব আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৩ রান। এরপর আলোকস্বল্পতা দেখা দেওয়ায় আর খেলা হয়নি। ফলে জিতে যায় বাংলাদেশ

ব্যাট করতে নেমে আরব আমিরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের শুরুর দিকে রান তুলতেই হাঁসফাঁস খেয়েছে বাংলাদেশ। তবে আব্দুল্লাহ আল মামুনের ১১ বলে ৩১, জিসানের ১৭ বলে ৩৪ আর সাইফউদ্দিনের ৩৬ রানে ভর করে লড়াকু পুঁজি পায় ইয়াসির আলীর দল। জিসানের ইনিংসে ছিল ৩ টি করে ছক্কা ও চারের মার।

বাংলাদেশের রান তাড়ায় নেমে শুরুতেই সাইফউদ্দিনের বলে বোল্ড হন আসিফ খান। সেই ওভারেই নিজের শেষ বলে মুহাম্মাদ জুহাইবকে লেগ বিফোর উইকেট বানিয়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন সাইফউদ্দিন। আমিরাতের ৩ উইকেটের মধ্যে দুটি শিকার ধরে বাংলাদেশের সেরা বোলারু সাইফউদ্দিন।

আগামী কাল রোববার (৩ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। অন্য কোয়ার্টার ফাইনালে নেপালকে ৪০ রানে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে শ্রীলঙ্কা। ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের জন্য প্রতিশোধেরও। কোয়ার্টারে ওঠার লড়াইয়েই যে শ্রীলঙ্কার কাছেই হেরেছে টাইগাররা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত