ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন সয়াবিন তেল উধাও, গণপিটুনি ছাড়া উপায় নাই: ওমর সানী

সয়াবিন তেল উধাও, গণপিটুনি ছাড়া উপায় নাই: ওমর সানী

ছবি: ওমর সানী

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। চলচ্চিত্রে নিয়মিত দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়ক। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে এ মাধ্যমকে ব্যবহার করেন। এবার সয়াবিন তেলের সংকট নিয়ে কথা বললেন ওমর সানী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর সানী লেখেন, “হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।”

সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করেন, তাদের উদ্দেশ্যে ওমর সানী বলেন, “দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যানসার, বউ নাই, বাচ্চা কেই নাই।”

এদিকে, সানীর সঙ্গে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। সিন্ডিকেট নিয়ে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, “হোক প্রতিবাদসহ গণ ধোলাই; যেন এই রমজান উপলক্ষে দেশের সমস্ত সিন্ডিকেট ভেঙে চুরমার হয়ে যায়।” অন্য একজন লিখেছেন, “আল্লাহর লানত এদের ওপর।” তবে এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানাননি এই নায়ক।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত