ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ রাজনীতি ‘সংস্কার কার্যক্রমের সাথে নির্বাচনি রোডম্যাপ প্রণয়নের কাজও চলমান’

‘সংস্কার কার্যক্রমের সাথে নির্বাচনি রোডম্যাপ প্রণয়নের কাজও চলমান’

ফাইল ছবি

সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে নিজেদের সরকার হিসেবেই মনে করছে, সমর্থন জানিয়েছেন। সংস্কার কার্যক্রমের সাথেই নির্বাচনি রোডম্যাপ প্রণয়নের কাজও চলমান থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৫ অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ৬ কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ৩ মাসের মধ্যে রিপোর্ট দেবে। তা নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার। তারপর নির্ভর করবে নির্বাচনের রোডম্যাপ দিতে কতটুকু সময় লাগবে। তবে একইসাথে নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্যান্য কার্যক্রম চলবে।

প্রেস সচিব আরও বলেন, সংস্কারে আরও কয়েকটি কমিশন গঠন করা হবে। রাজনৈতিক দলগুলো এই সরকারের অন্যতম শরীক। আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেক উপদেষ্টার ব্যাপারে অনেকে অসন্তোষ জানিয়েছেন। তবে তাদের আরেকটু সময় দেওয়া উচিত। এ ছাড়া, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার তৎপর রয়েছে।

এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনতে কাজ করছে সরকার। সবাইকে বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, গণহত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে ট্রাইব্যুনাল কাজ করছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত