ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে যা বললেন রোহিত

সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে যা বললেন রোহিত

বৃহস্পতিবার সকালে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। তার আগে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। সেখানে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি। প্রত্যাশিতভাবেই বাংলাদেশ নিয়েও প্রশ্ন করা হয় তাকে। সেই প্রশ্নে তিনি জানিয়েছেন, বাংলাদেশ ভারতকে হারিয়ে মজা নিতে চায়। বাংলাদেশকে মজা নিতে দিন।

শুরুতে তিনি বলেন, ‘আসলে বাংলাদেশের বিপক্ষের সিরিজটি অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজের ড্রেস রিহার্সেল নয়। প্রত্যেকবার আমরা আসলে দেশের জন্য খেলি, বিষয়টা কিন্তু আরও বড়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু এখনও উন্মুক্ত। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ম্যাচই জিততে হবে।’

এরপর তিনি বলেন, ‘আমাদের হারিয়ে তারা (বাংলাদেশ) মজা নিতে চায়। তাদেরকে মজা নিতে দিন। আমরা এখন কেবল তাদের কিভাবে হারানো যায় সেটাতেই মনোযোগ দিচ্ছি। ইংল্যান্ডও কিন্তু এরকম অনেক কথা বলেছিল। আমরা কিন্তু তাদের সঠিক জবাব দিয়েছিলাম।’

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।

দুটি টেস্টই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের অংশ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এখানে জয় পেলে পয়েন্ট টেবিলে উন্নতি ঘটবে বাংলাদেশের। বর্তমানে ৪৫.৮৩ শতাংশ জয়ের হার নিয়ে বাংলাদেশ আছে চতুর্থ স্থানে। অন্যদিকে ৬৮.৫২ শতাংশ জয়ের হার নিয়ে ভারত আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত