ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাদেশ শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু

শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বাতকুচি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হাতিটির আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর হবে।

বন বিভাগ জানায়, বন্যহাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় জেনারেটরের মাধ্যমে ফসলি জমির চারপাশে বিদ্যুতের ব্যবস্থা করেন স্থানীয় কৃষকরা। সেই তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির দল ধানক্ষেতে তাণ্ডব শুরু করে। সে সময় ক্ষেতের চারপাশে লাগিয়ে রাখা জেনারেটরের তারে জড়িয়ে একটি হাতি ঘটনাস্থলেই মারা যায়।

শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত