ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা শুরুর আগেই শেষ লিটনের পিএসএল যাত্রা

শুরুর আগেই শেষ লিটনের পিএসএল যাত্রা

অনেক আশা নিয়ে গোটা পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) গোটা মৌসুম খেলতে গিয়েছিলেন লিটন কুমার দাস। অফ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে রানে ফিরিয়ে আনতে বিসিবিও স্বাছন্দ্যে দিয়েছিল অনাপত্তিপত্র। করাচি কিংসের হয়ে খেলতে যাওয়ার ব্যাপারে লিটনও ছিলেন দারুণ আগ্রহী। পাকিস্তান যাত্রার পথে বিমান থেকে তোলা ছবি ও হোটেলে তাঁকে দেওয়া অভ্যর্থনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সানন্দ্যে।

তবে মানুষের ইচ্ছে ও স্রষ্টার পরিকল্পনার মাঝে যে ফারাক থেকে যায়! তাই লিটনকে ফিরে আসতে হচ্ছে পাকিস্তান থেকে। শনিবার (১২ এপ্রিল) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটা বার্তায় ব্যাপারটা নিশ্চিত করেছেন লিটন। এই ৩০ বছর বয়সী কিপার-ব্যাটার জানান আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। তাই দেশে ফিরে আসছেন।

লিটন লিখেন, “আশা করি সবাই ভালো আছেন। পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আমি সত্যিই অনেক উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা অন্য কিছু পরিকল্পনা করেছেন। অনুশীলন সেশনের সময় আমার আঙুলে চোট লাগে। স্ক্যানে দেখা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে এবং সেরে উঠতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে।

দুঃখের বিষয়, আমার পিএসএল যাত্রা শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। আমার দল করাচি কিংসের জন্য রইল অনেক অনেক শুভকামনা।”

লিটন পূর্বে আইপিএল ও এলপিএল খেললেও এবারই প্রথম পিএসএলে অভিষিক্ত হওয়ার কথা ছিল। তবে চোটের কারণে সেটা অধরাই রয়ে গেল। লিটন ছাড়াও রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) ও নাহিদ রানা (পেশোয়ার জালমি) পিএসএলে খেলবেন। রিশাদ ইতিমধ্যে পাকিস্তানে গিয়ে লাহোর দলের সঙ্গে যোগ দিয়েছেন। অন্যদিকে নাহিদ জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলে পেশোয়ার শিবিরে যোগ দিবেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত