ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন শুটিং ফ্লোরে অপু বিশ্বাস

শুটিং ফ্লোরে অপু বিশ্বাস

এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। দর্শককে উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। ছাত্র-জনতার আন্দোলন ও বন্যার কারণে দীর্ঘদিন শুটিং ফ্লোরে দেখা যায়নি এই ঢালিউড কুইনকে। বিরতি ভেঙে শুটিংয়ে অংশ নিলেন অপু বিশ্বাস।

গতকাল (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে স্টুডিও বাই নুজে ‘অরিন্দম বিডি’ ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস। গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপুর সঙ্গে মডেল হয়েছেন শুভ। এছাড়া প্রথমবারের মতো মডেল হয়েছেন সাংবাদিক নেওয়াজ শুভ ও রুহুল আমিন ভূইয়া।

ক্যামেরায় ফিরে অপু বিশ্বাস বলেন, ‘বেশ কিছুদিন শুটিং করা হয়নি। শুটিংয়ে নিয়মিত হচ্ছি। এরই মধ্যে বেশ কিছু কাজ জমে গেছে। পর্যায়ক্রমে কাজগুলো করব। ‘অরিন্দম বিডি’ ফ্যাশন হাউজের ফটোশুট করেছি। বেশ ভালো শুট হয়েছে। সামনে বিজ্ঞাপন, ফটোশুটের কাজগুলো পর্যাক্রমে করব।’এ প্রসঙ্গে কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, “কিছুদিন পরেই দুর্গাপূজা। এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীরা কেনাকাটা একটু বেশি করেন। তা ছাড়া সাজগোজও করেন। তাই পূজার আগ মূহূর্তে পার্লার ও ফ্যাশন হাউজগুলো ফটোশুট করে থাকেন। ‘অরিন্দম বিডি’ পূজার কালেকশনও বেশ দারুণ। তাদের পোশাকে মডেলদের বেশ মানিয়েছে। সব মিলিয়ে ভালো একটি ফটোশুট করলাম।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত