ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ পজেটিভ বাংলাদেশ শিক্ষা পদ্ধতি সংস্কারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

শিক্ষা পদ্ধতি সংস্কারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি জানিয়েছেন, শিক্ষা পদ্ধতি সংস্কারে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় চীন।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান চীনের রাষ্ট্রদূত। তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, উভয় দেশের লক্ষ্য—শিক্ষা পদ্ধতি সংস্কারের মাধ্যমে মেধার উন্নয়ন ঘটানো। এ লক্ষ্যে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে।

চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও জানান সে দেশের রাষ্ট্রদূত। তিনি চীনা বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য উচ্চ শিক্ষা প্রদর্শনীতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী চীনা শিক্ষার্থীদের ভিসাপ্রাপ্তি সহজীকরণে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা চান।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ চীনের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণে আগ্রহের কথা জানান। তিনি কারিগরি শিক্ষার উন্নয়নে লুবান কর্মশালার মাধ্যমে চীন সরকারের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত