ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় শাহবাগ মোড়ে ব্লকেড, যান চলাচল বন্ধ

শাহবাগ মোড়ে ব্লকেড, যান চলাচল বন্ধ

বুধবার দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

রাজধানীর শাহবাগ মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

এর আগে বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়াসহ তিন দাবি আদায়ে চতুর্থ দিনের মতো বুধবার সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। সে সময় দুপুরের মধ্যে দাবি না মানলে পূর্বঘোষিত শাহবাগ মোড় ব্লকেড করার হুঁশিয়ারিও দেন তারা।
দুপুরে শাহবাগ মোড়ে মিছিল নিয়ে আসার পথে শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। সে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে আসেন শিক্ষকরা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত