ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির প্রধান ফটক উড়িয়ে দিয়েছে ইসরায়েল

শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির প্রধান ফটক উড়িয়ে দিয়েছে ইসরায়েল

দক্ষিণ লেবানেন নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের ঘাঁটির প্রধান ফটক ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। স্থানীয় সময় রোববার সকালে দুটি ইসরায়েলি ট্যাংক গোলা দিয়ে ফটকটি উড়িয়ে দেয়।

ইউনিফিল এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে রামিয়ায় জাতিসংঘের একটি অবস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটের দিকে যখন শান্তিরক্ষীরা অবস্থান কেন্দ্রে ছিল, তখন দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাংক অবস্থানের প্রধান ফটকটি ধ্বংস করে এবং জোরপূর্বক সেখানে প্রবেশ করে। এরপর ইসরায়েলি সেনারা ঘাঁটির আলো নেভানোর জন্য একাধিকবার অনুরোধ করেছিল’

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিবাদ করার প্রায় ৪৫ মিনিট পরে ট্যাংকগুলো চলে যায়। আইডিএফের উপস্থিতি শান্তিরক্ষীদের বিপদে ফেলছে।’

ইউনিফিল জানিয়েছে, একই অবস্থানে থাকা শান্তিরক্ষীরা স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ১০০ মিটার উত্তরে বেশ কয়েকটি রাউন্ড গুলি চালানোর কথা জানায়, যেখান থেকে ধোঁয়া নির্গত হয়। ক্যাম্পে ধোঁয়া প্রবেশের পর ১৫ জন শান্তিরক্ষী ত্বকের জ্বালা এবং পরিপাক নারীর সমস্যাসহ অন্যান্য অসুস্থতার শিকার হন।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত