ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন শাকিবের শূটিং দৃশ্য ফাঁস

শাকিবের শূটিং দৃশ্য ফাঁস

শাকিব খান

মেগাস্টার শাকিব খানের ‘সোলজার’ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। ছবিটির শূটিং চলছে সর্বোচ্চ গোপনীয়তার মধ্য দিয়ে। তবে এবার সেই নিরাপত্তা ভেদ করে ফাঁস হয়েছে ছবির গুরুত্বপূর্ণ একটি শূটিং দৃশ্য। সেটি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা গেছে, ঢাকার গুলশান-১ ডিএসসিসি মার্কেটে সিনেমার একটি দৃশ্যের শূটিং চলাকালীন একজন পথচারীর ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। তাতে দেখা যায়, কালো শার্ট ও প্যান্ট পরিহিত শাকিব খান পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাজার মনিটরিং করছেন। দৃশ্যটি দেখে অনেকেই ধারণা করছেন, ছবিতে তিনি হয়ত একজন দায়িত্বশীল কর্মকর্তা বা দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করছেন।
ভাইরাল ভিডিওটি ঘিরে চলছে মিশ্রপ্রতিক্রিয়া। এক ভক্ত লিখেছেন, লুকটা দুর্দান্ত, একদম পারফেক্ট সোলজার! তবে অন্য এক নেটিজেনের মন্তব্য, এভাবে যদি শূটিং দৃশ্য ফাঁস হয়, তাহলে প্রেক্ষাগৃহে চমকটাই তো নষ্ট হয়ে যাবে।
এর আগে ‘সোলজার’-এর ৩৪ সেকেন্ডের টিজার প্রকাশ পেয়েছিল। সেখানে দুর্নীতি, সিন্ডিকেট আর রাষ্ট্রীয় অব্যবস্থার বিরুদ্ধে এক যোদ্ধার লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। ভিডিওর শুরুতেই দেখা যায় বাংলাদেশের পতাকা আর কিছু প্রতীকী স্থাপনা।
সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন। চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা এই ছবিতেই নতুন রূপে ফিরবেন ঢালিউডের কিং শাকিব খান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত