ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব রামাল্লায় পৌঁছেছে ইসরায়েলের মুক্তি দেওয়া ফিলিস্তিনি বন্দিদের বাস

রামাল্লায় পৌঁছেছে ইসরায়েলের মুক্তি দেওয়া ফিলিস্তিনি বন্দিদের বাস

ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের কাছে বন্দি থাকা ফিলিস্তিনিদের বহনকারী কয়েকটি বাস অবশেষে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার (১৩ অক্টোবর) সরাসরি সম্প্রচারে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী বাসগুলো দক্ষিণ ইসরায়েলের নেগেভ কারাগার থেকে রওনা হয়ে গাজার দিকেও গেছে। বন্দিদের স্বাগত জানাতে পরিবারগুলো রামাল্লা ও গাজা শহরে ভিড় করেছে।

তবে এবারের বন্দি বিনিময়ে আগের মতো উৎসবের আমেজ নেই। বরং দেখা যাচ্ছে অনিশ্চয়তার ছায়া। অপেক্ষমান পরিবারের অভিযোগ, এই চুক্তি দ্রুত সম্পন্ন হওয়ায় বন্দিদের তালিকা রাতভর একাধিকবার পরিবর্তন করা হয়েছে।
দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার হামাস মুক্তি দিয়েছে তাদের হাতে থাকা সবশেষ ২০ ইসরাইলি জিম্মিকে।

ইসরায়েলের লের সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, জিম্মিদের মুক্তি দেওয়া হয় দুই ধাপে প্রথমে ৭ জন এবং পরে দক্ষিণ গাজার খান ইউনিসে আরও ১৩ জনকে রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়।

চুক্তি অনুযায়ী, হামাসের হাতে থাকা জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরায়েলও দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে। এই মুক্তি প্রক্রিয়া চলাকালেই সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প “এয়ার ফোর্স ওয়ান”-এ চড়ে ইসরাইলে পৌঁছান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত