ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি রপ্তানিতে দেশীয় বিমা কাভারেজের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

রপ্তানিতে দেশীয় বিমা কাভারেজের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

রপ্তানি প্রক্রিয়া সহজ করতে দেশীয় বিমা কোম্পানির কাভারেজের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট টার্মে পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
এই সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোকে স্থানীয় বিমা কোম্পানিগুলো থেকে পেমেন্ট অ্যান্ডারটেকিং বা পেমেন্ট রিস্ক কাভারেজে গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এর আগে শুধু বিদেশস্থ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পেমেন্ট অ্যান্ডারটেকিং নিয়ে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রপ্তানির সুযোগ ছিল।
নতুন সার্কুলার অনুযায়ী, এখন দেশীয় বিমা কোম্পানির মাধ্যমে ইস্যুকৃত বৈদেশিক মুদ্রায় বিমা পলিসির ভিত্তিতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রপ্তানি করা যাবে। রপ্তানি আয় দেশে প্রত্যাবাসিত না হলে বিমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে বলে সার্কুলারে বলা হয়েছে। এ ধরনের বিমা কাভারেজের বিপরীতে বীমা কোম্পানি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় বিদেশ থেকে পুনঃবিমা নেওয়া যাবে বলেও সার্কুলারে বলা হয়েছে। এছাড়াও, স্থানীয় বিমা কোম্পানির কাভারেজের ভিত্তিতে সংশ্লিষ্ট রপ্তানির বিপরীতে ব্যাংক রপ্তানিত্তোর অর্থায়ন করতে পারবে।

ব্যবসায়ীরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই নীতিগত উদ্যোগ রপ্তানিকারকদের বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাবে এবং বাণিজ্যিক অর্থায়নের ক্ষেত্রে আরো নমনীয়তা এনে দেবে। ফলে, আন্তর্জাতিক বাজারে তাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত