নাট্যজগত-সিনেমাজগত বা ছোটপর্দা-বড়পর্দা যেভাবেই বলা হোকনা কেন অভিনয় জগতের বর্তমান সময়ের আলোচিত তারকাদের বিষয়ে কিছু আলোচনা করতে গেলে সাবিলা নূরের বিষয়ে আলোচনা চলেই আসে। নেটিজনদের নেটি বাক্য থেকেও দূরে রেখে; সাবিলা নূর নিজস্ব স্বকিয়তায় অভিনয় দিয়ে নিজের একটি দৃঢ় অবস্থান তৈরি করেছেন। ফ্যাশন সৌন্দর্যে্যও তার জুড়ি নেই।
ছোট পর্দা থেকে বড় পর্দায় সাফল্যের সঙ্গে যাত্রা করেছেন অভিনেত্রী সাবিলা নূর। টেলিভিশন নাটক ও ওটিটিতে জনপ্রিয়তা অর্জনের পর শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশেই তিনি দর্শকদের মন জয় করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সাবিলা জানান, নতুন কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি আরও সচেতন। শাকিব খানের সঙ্গে আবার কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে সাবিলা বলেন, এটি তার কাছে অনেক ইমোশনের জায়গা, তাই সুযোগ পেলে তিনি আবার যুক্ত হতে চান। তিনি আরও বলেন, “ক্যারিয়ারে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সবাইকে কখনোই খুশি করা যায় না।” বর্তমানে সাবিলা ছোট পর্দার অভিনয় থেকে বিরত থাকলেও নাচের অনুশীলন ও বড় পর্দার নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত আছেন।
