ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার মেয়েকে ধর্ষণে বাধা দেওয়ায় মাকে গাছে বেঁধে নির্যাতন

মেয়েকে ধর্ষণে বাধা দেওয়ায় মাকে গাছে বেঁধে নির্যাতন

ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধর্ষণচেষ্টা ও এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে কোম্পানীগঞ্জ থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে এই মামলা করেন।

এর আগে, গত ১৬ অক্টোবর ওই নারীকে নির্যাতন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে রিয়াদ (২৩) ও মেহরাজ (২৪) নামে দুই যুবককে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর নিজস্ব কোনো জায়গা-জমি না থাকায় অন্যের জমিতে স্বামী, দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে বসবাস করে আসছেন। গত বুধবার ওই নারীর বড় মেয়ের কক্ষ থেকে ডাক-চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখেন, তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছেন মেহেরাজ ও রিয়াদ নামে দুই যুবক। এ সময় ধর্ষণে বাধা দিলে দুই যুবক ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও ভিডিও ধারণ করে রাখেন।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণচেষ্টা ও এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত