ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ (ভিডিও)

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ (ভিডিও)

আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে চৌগাছা মহেশপুর সড়কের নওদা গ্রামের রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনা স্থলে ইসমাইল হোসেন নামের এক যুবক মারা গেছে। এ সময় গাড়ীতে থাকা অপর আরোহী রকি কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

তাদের বাড়ী চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে।

নওদা গ্রামের পথচারী মোতালেব হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বেলেমাঠ বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত গতিতে চৌগাছার দিকে যাওয়ার সময় নওদা গ্রামের বাকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বস্থ গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়। আর সাথে থাকা রকি কে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার এস আই নরোত্তম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। লাশ মহেশপুর হাসপাতালে রাখা হয়েছে।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত