ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নজড়কাড়া পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ রোববার (১১ মে) ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলের ড্র করায় আজকের ম্যাচটি ছিল কার্যত বাঁচা-মরার। জয় না পেলে তাকিয়ে থাকতে হতো গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের দিকে। তবে কোনো জটিল সমীকরণের অপেক্ষা না রেখে মাঠেই নিজেদের কাজ সেরে ফেলেছে বাংলাদেশ।

প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে মুর্শেদ আলী চমৎকারভাবে বল নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর মুর্শেদ নিজেই হয়ে ওঠেন গোলের রচয়িতা। ডান প্রান্ত থেকে তার বাড়ানো বলে ভুটানের রক্ষণভাগ ভুল করে বসে, আর সুযোগটা কাজে লাগিয়ে সুমন সরেন বল জালে পাঠান।

বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। তবে বাংলাদেশের রক্ষণভাগ ছিল অনেক বেশি গোছানো ও সতর্ক। মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে কোনো বড় ভুল করেননি ডিফেন্ডাররা। শেষ মুহূর্তে আক্রমণভাগের সমন্বিত এক প্রচেষ্টায় আবারও উজ্জ্বল হয়ে ওঠেন অধিনায়ক ফয়সাল। চূড়ান্ত মিনিটে তার গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ করে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত