ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

র‌্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ ও সাবেক আইজিপি একেএম শহীদুল হক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে হত্যার অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় গোমস্তাপুর আমলী আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী জুলেখা বেগম। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুরের বাসিন্দা।

মামলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক উপ-পরিদর্শক মোজাম্মেল হক (৫০), গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুরের সেরাফত আলী খানের ছেলে মুনিরুল ইসলাম টুলু (৫০) ও একই এলাকার ইদ্রিশ আলীর ছেলে মো. মোরসালিনসহ (৩৪) অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর বিকেলে আদালত থেকে বাড়ি ফেরার পথে রহনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব ও পুলিশের সদস্যরা আবুল হোসেন বাবুকে অপহরণ করেন। ঘটনার পরেরদিন তার স্ত্রী জুলেখা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তার স্বামী আবুল হোসেনের মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। মরদেহ ফেরত নিতে গেলে র‌্যাব ও পুলিশের সদস্যরা ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দ্রুত সময়ের মধ্যে দাফনের নির্দেশ দেন। পরবর্তীতে জুলেখা মামলা করতে গেলে আসামিরা ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে মামলা করতে দেয়নি।

মামলার বাদী জুলেখা বেগম সাংবাদিকদের বলেন, দুই সন্তান নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছি। আমার স্বামীকে নির্মমভাবে ক্রসফায়ার করে র‌্যাব ও পুলিশের সদস্যরা। তখন এ ঘটনায় মামলা করতে গেলে আসামিরা আমাকেও হত্যার হুমকি দেয়। ফলে সেসময় স্বামীর হত্যার বিচার চেয়েও পাইনি।

তিনি আরও বলেন, আমার স্বামী আওয়ামী লীগ না করে বিএনপিকে সমর্থন দেন। এটাই ছিলো তার অপরাধ। এই অপরাধে আসামিরা তাকে অপহরণ করে হত্যা করে।

মামলার বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন, শেখ হাসিনা সরকারের শাসনামলে আবুল হোসেনকে অপহরণ করে র‌্যাব ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় গোমস্তাপুর আমালী আদালতে তারই স্ত্রী জুলেখা বেগম মামলার আবেদন করেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর মামলাটি আদেশের জন্য দিন ধার্য করেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত